1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

আইপিএলে টিকিট কেলেঙ্কারিতে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জগন মোহনসহ ৫ কর্মকর্তা গ্রেপ্তার

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৫৯ Time View

২০২৫ সালের আইপিএল আসরে টিকিট বিতরণে দুর্নীতির অভিযোগে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) সভাপতি জগন মোহন রাওসহ পাঁচ শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে তেলাঙ্গানা সিআইডি। অভিযোগ উঠেছে, রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের হোম ম্যাচের টিকিট বণ্টনে ছিল ব্যাপক অনিয়ম, ভয়ভীতি প্রদর্শন ও ক্ষমতার অপব্যবহার।

তদন্তে জানা যায়, এইচসিএ সভাপতির নির্দেশে ম্যাচের কমপ্লিমেন্টারি টিকিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ছিল না। এমনকি লখনৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েনকারের জন্য নির্ধারিত কর্পোরেট বক্স বন্ধ করে রাখা হয়, যাতে তারা সুবিধা না পান। এই অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছে জগন মোহন রাও, সিইও সুনীল কান্তে, কোষাধ্যক্ষ জেএস শ্রীনিবাস রাও, শ্রী চক্র ক্লাবের সভাপতি জি কবিথা, এবং সাধারণ সম্পাদক রাজেন্দ্র যাদবকে।

হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে অভিযোগ করা হয়, ব্ল্যাকমেইল ও বলপ্রয়োগ করে কমপ্লিমেন্টারি টিকিট নিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন অভিযুক্ত কর্মকর্তারা। পরে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বিষয়টি গুরুত্ব দিয়ে ভিজিল্যান্স তদন্তের নির্দেশ দেন, যা থেকেই বেরিয়ে আসে এইসব অনিয়মের প্রমাণ।

এ ঘটনায় আইপিএলের মতো আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্টে টিকিট দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনা দেশের ক্রিকেট ব্যবস্থাপনাকে প্রশ্নবিদ্ধ করে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss