1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ হবে জনগণের সঙ্গে প্রতারণা: নাহিদ

রনি আহম্মেদ
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৯০ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ কেবল জনগণের সঙ্গে একটি প্রতারণা। শনিবার (১৮ অক্টোবর) বাংলামোটরের এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ বলেন, জুলাই সনদের স্বাক্ষর কেবল আনুষ্ঠানিকতা ছিল, যেখানে জনগণের আকাঙ্ক্ষা বা চাওয়ার কোনো প্রতিফলন ঘটেনি। তিনি বলেন, যে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে, তাদের বিষয়ে আপত্তি নেই, তবে এখন এটি আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী কাঠামোর সুবিধাভোগীরা আগের কাঠামো ধরে রাখতে ষড়যন্ত্র করেছে। কিছু রাজনৈতিক দল সমঝোতা করেছে, তবে এনসিপি তা করেনি। যারা গতকালের অনুষ্ঠানে অংশ নিয়েছে, তারা জনগণ থেকে ছিটকে গেছে বলে মন্তব্য করেন নাহিদ।

গতকাল (১৭ অক্টোবর) জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন ২৫টি রাজনৈতিক দলের নেতারা এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তবে এনসিপিসহ কয়েকটি বামপন্থী দল অনুষ্ঠানে অংশ নেনি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss