গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র-ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযান শুরুর পর এখন পর্যন্ত প্রায় ২ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। একই সঙ্গে অভিযানে ইরানের ১৭টি জাহাজ ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক বিবৃতিতে বলেন,
‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর ১০০ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।
তার ভাষ্য অনুযায়ী, এই অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন, নৌযান, এবং সামরিক কমান্ড অবকাঠামো
লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
ভিডিও বার্তায় ব্র্যাড কুপার বলেন,
মার্কিন প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশে মধ্যপ্রাচ্যে এমন এক নজিরবিহীন সামরিক অভিযান পরিচালিত হচ্ছে, যার উদ্দেশ্য হলো ইরানের সেই সক্ষমতা ধ্বংস করা—যার মাধ্যমে তারা প্রায় অর্ধশতাব্দী ধরে আমেরিকানদের হুমকির মুখে রেখেছে।
তিনি আরও জানান, এই অভিযানে অংশ নিচ্ছে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা, ২০০টি যুদ্ধবিমান, দুটি বিমানবাহী রণতরী, এবং যুক্তরাষ্ট্রের ভারী বোমারু বিমান
পাশাপাশি, আরও সামরিক সক্ষমতা যুক্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
Leave a Reply
You must be logged in to post a comment.